শুরু হলো ৩ দিনব্যাপী ‘মেগা জব ফেয়ার’
চাকরিপ্রার্থীদের সহজেই চাকরি খুঁজে পেতে সহযোগিতা করে যাচ্ছে গুগলের অ্যাপ 'কর্ম জবস'। এ অ্যাপের উদ্যোগে মঙ্গলবার থেকে ৩ দিনব্যাপী শুরু হলো 'মেগা জব ফেয়ার’। দেশের একাধিক প্রতিষ্ঠান চাকরির পোস্ট নিয়ে অংশগ্রহণ করবে এ মেলায়।
ইভেন্টটিতে চাকরি নিয়ে একাধিক সেশন থাকবে। এতে দেশের ক্যারিয়ার এক্সপার্টরা চাকরি, চাকরির ধরন, ভালো ইন্টারভিউ দেওয়া এবং ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আলোচনা করবেন।
মেলার প্রথম দিনের দ্বিতীয় সেশনে আলোচনা হয় ‘বাংলাদেশে রিটেল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার’ বিষয় নিয়ে। সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) এর এইচআর প্রধান মোঃ রিজভী রনি।
করোনায় ই-কমার্স ইন্ডাস্ট্রির বিশাল পরিবর্তন হয়েছে, আমাদেরও এ পরিবর্তের সাথে মিলে চলতে হবে জানিয়ে মোঃ রিজভী রনি বলেন, আগামী বিশ্ব প্রযুক্তির, উন্নত বিশ্বে মানুষ কেনাকাটায় অনলাইন ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। আমরা এখনো সেভাবে হয়নি তবে করোনায় মানুষ অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়েছে। নিজের সুরক্ষার কথা চিন্তা করে আমরা বাধ্য হয়েছি। একই সাথে ডিজিটালি আমরা চলতে শুরু করেছি। এইটা একটা পজিটিভ দিক।
করোনাকালীন সময়ে আমাদের আউটলেটের ভিতরে কর্মচারীদের সুরক্ষা এবং যারা আমাদের কাস্টমার তাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমার সচেতন ছিলাম এবং এখনো আছি জানিয়ে তিনি বলেন, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে এমন ব্যক্তিদের কাজের সুযোগ দেয়া হয় আমাদের এখানে, দক্ষতার গুরত্ব তত বেশি দেয়া হয় না।
সেশন পরিচালনা করেন, গুগলের কর্ম জবস এর কমিউনিটি প্রোগ্রাম ম্যানেজা এস এম মনোয়ার হোসেন।
জব ফেয়ারে স্ট্র্যাটেজিক পার্টনার 'বাংলালিংক', ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার 'এক্সিলেন্স বাংলাদেশ', এবং ইন্সপিরেশন পার্টনার 'ডন সামদানি অ্যান্ড ফ্যাসিলিটেশন'।